1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বায়েজিদ বোস্তামী ও মালেক শাহ (র.) ওরশ সম্পন্ন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বায়েজিদ বোস্তামী ও মালেক শাহ (র.) ওরশ সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

৬০, রওশন লজ,উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে পবিত্র লাইলাতুল বরাত, ওরশে সুলতানুল আরেফিন হযরত বায়েজিদ বোস্তামী (র.) এবং গাউসে মুখতার হযরত আবদুল মালেক আল কুতুবী (র.) এর ওরশ শরীফ ১৪ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয়।  মাহফিলে ছদারত করেন হযরত শাহ্ সূফি মুহাম্মদ জুনাইদ (মা.জি.আ)। প্রধান ওয়াজেন হিসেবে তকরির পেশ করেন পাহাড়তলী বিবি আয়েশা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শরফুদ্দিন আকবরি (মা.জি.আ), বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আল কাদেরি, মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম, মাওলানা মীর মুহাম্মদ আবুল কাশেম, মাওলানা মুহাম্মদ আবুল মনসুর, মাওলানা মুহাম্মদ নুরুল আলম, মাওলানা মুহাম্মদ আব্দুস শুক্কুর, মাওলানা ইসমাইল সিরাজি, মাওলানা মুহাম্মদ ওসমান গণি, হাফেজ মোজাম্মেল হক, হাফেজ আমির হামজা, হাফেজ তৌহিদুল ইসলাম, দরবার শরীফের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার এ এন এম মতুর্জা, জাবির বিন জুনাইদ, জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থা (জাসাস) এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি সাংবাদিক শেখ নজরুল ইসলাম মাহমুদ সহ দরবার শরীফের অসংখ্য আশেকান, মুহিব্বিন এবং ভক্তবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কোরান বেলওয়ত করেন মাওলানা মোহাম্মদ তামজিদ। অনুষ্ঠান সূচির মধ্যে ছিলো বাদে জুমা থেকে খতমে কুরআন শরীফ,আসমাউল হুসনা শরীফ, দরুদে নারিয়া শরীফ, খতমে গাউসিয়া সহ অসংখ্য খতমাত। বাদে এশা থেকে ওয়াজ নসিহত, জিকির, মিলাদ কিয়াম। উক্ত খতম সমূহের মুনাজাত করেন হযরতুল আল্লামা মোহাম্মদ হোছাইন আল কাদেরি। মাহফিলে বক্তারা বলেন , শবে বরাতের রাত হচ্ছে আল্লাহর বাজেটের রাত। এই রাতে বান্দাদের আগামী এক বছরের বাজেট নির্ধারণ করে, আল্লাহ নিজে দিতে আসেন। আল্লাহ বলেন আওলিয়াদের অনুসরণ করুন যাদের সোহবতে থাকলে আল্লার কথা স্মরণ হয় । সবশেষ দেশ ও জাতির কল্যাণে এবং সকল মুসলিম উম্মাহ’ র জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়। আগামী ১৭ ই রমজান পবিত্র বদর দিবস উপলক্ষ্যে ইফতার মাহফিল আয়োজন করা হবে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla