1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দরবারে রহমানিয়াতে ওরশ শরীফ অনুস্টিত - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দরবারে রহমানিয়াতে ওরশ শরীফ অনুস্টিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

খলীফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত মাওলানা ফজলুর রহমান মিঞা সিদ্দিকী হানফী আল মাইজভান্ডারী (ক:) প্রকাশ ফজল ফকির শাহ এর ৯০ তম বার্ষিক ওরশ শরীফ গত ১২ মাঘ, ২৬ জানুয়ারি রবিবার ২০২৫ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের উত্তর আকুবদন্ডী গ্রামের দরবারে রহমানিয়ার শেখ নজর মোহাম্মদ মঞ্জিলে নানান কর্মসূচি পালনের মধ্ব দিয়ে মহাসমারোহে অনুস্টিত হয়।

এতে কর্মসূচী ছিল খতমে কোরআন, মিলাদ, জিকির- আজকার, ছেমা মাহফিল, মোনাজাত ও তবরুক বিতরণ। শেখ নুরুল মোক্তার সিদ্দিকী হানিফী আল মাইজভান্ডারী, শেখ নুরুল আকতার সিদ্দিকী হানিফী আল মাইজভান্ডারী, শেখ আহমদ নূর সিদ্দিকী আজাদ হানিফী আল মাইজভান্ডারী, শেখ সৈয়দ নূর সিদ্দিকী সাজ্জাদ হানিফী আল মাইজভান্ডারীর যৌথ পরিচালনায়।

এতে বিভিন্ন কার‌্যক্রম ও অনুস্টানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাউজান উপজেলা শাখার কর্মকর্তা মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ মাইজভান্ডারী, গাউছে হাওলা দরবার শরীফের আওলাদেপাক, মাইজভান্ডারী মরমী শিল্পী গোষ্ঠীর কর্মকর্তা মোহাম্মদ আদিল মাহবুব আকবরী, ফজল ফকির ওয়াকফ এস্টেট জামে মসজিদের খতীব মাওলানা আইয়ুব আল কাদেরী, বিশ্ববন্ধন’র ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ, সংগঠক জয়নাল আবেদীন মাসূদ, পোপাদিয়া ২ নং ইউপি সদস্য মোহাম্মদ মামুন উদ্দিন, সমাজসেবক মোহাম্মদ জেবর মুল্লুক, মোহাম্মদ রফিকুল ইসলাম, খায়েজ আহমদ নাছির, মোহাম্মদ আকতার হোসেন প্রমুখ। ওরশ শরীফে মাহফিলে ছেমা পরিবেশন করেন মরমী শিল্পী মেহেদী হাসান, মরমী শিল্পী হাফেজ সৈয়দ মোহাম্মদ নাজমুস সাকিব।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla