1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে ডবলমুরিং থানার বিশেষ অভিযানে লুন্ঠিত গুলি উদ্ধার - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে ডবলমুরিং থানার বিশেষ অভিযানে লুন্ঠিত গুলি উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

ডবলমুরিং থানার বিশেষ অভিযানে লুন্ঠিত গুলি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে    ২৫জানুয়ারী রাত ৯টা ৪০ মিনিটে ডবলমুরিং মডেল থানাধীন ঝর্ণাপাড়া ডেবারপাড় এলাকা থেকে   লুন্ঠিত চায়না রাইফেল এর ১৬ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড লিড বল কার্তুজ, ১টি ধামা, ১ টি দেশীয় তৈরি রাম-দা, ১টি চাইনিজ কুড়াল, ১টি ধারালো ছোরা, ১টি হাতুরি, ১টি খালি মদের বোতল জব্ধ করা হয় ।

এ ছাড়া একইদিন রাত সাড়ে ১১টার সময় বেপারীপাড়া কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ও ১ জন মাদক ব্যবসায়ীসহ ২ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় জড়িত পলাতক অন্যন্যা আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

জানা গেছে, পুলিশ কমিশনারের নির্দেশক্রমে  উপ-পুলিশ কমিশনার (পশ্চিম)  হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম)  মোঃ মাসুদ রানা ও ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মোঃ রফিক আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত)  আরিফ ফয়সল এর নেতৃত্বে ডবলমুরিং মডেল থানার একটি আভিযানিক টিম এসআই আহলাদ ইবনে জামিল পিপিএম, এসআই নজরুল ইসলাম, এএসআই কাজী সাইফুল ইসলাম, এএসআই আহসানুল করিম’র সক্রিয় অংশ গ্রহনে উপরোক্ত বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

 

 

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla