1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মুখে আশেকে রাসূল বললে আশেকে রাসূল হয় না, আশেকে রাসূল হয় আমলে -ছারছীনার পীর ছাহেব - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মুখে আশেকে রাসূল বললে আশেকে রাসূল হয় না, আশেকে রাসূল হয় আমলে -ছারছীনার পীর ছাহেব

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

 

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা সবাই মুসলমান। আমাদের দেশের প্রায় ৯৫% লোকই মুসলমান। অথচ সমাজের দিকে লক্ষ্য করলে প্রতীয়মান হয় আমরা অনৈসলামিক কোন রাজ্যে বসবাস করছি। গোটা সমাজ আজ অশ্লীলতা, বেহায়াপনাসহ আরও বিভিন্ন ধরণের কুসংস্কারে ছেয়ে গেছে। এর একমাত্র কারণ হলো আমাদের মধ্যে নেক আমলের বড়ই অভাব। নিজে আমলের ধার ধরেনা এবং পরিবারকে ও অন্যদেরকে আমলের দিকে উৎসাহিত করেনা। আবার সমাজে একদল আলেম আছে যারা সমাজে আমল নিয়ে বিভ্রান্তি ছড়ায়। তারা বিভিন্ন নেক আমল ও মুস্তাহাব আমলকে ছোট করে দেখে অর্থাৎ বিদ্বেষ ছড়ায়, তাদের থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন- ‘মুখে আশেকে রাসূল বললে আশেকে রাসূল হওয়া যায় না, আশেকে রাসূল হয় আমলের মাধ্যমে’।

১৩ জানুয়ারী পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাধীন সুবিদখালি দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর স্মরণে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ¦ হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালননা করেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla