1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মাইনাস টু ফর্মুলা জীবনেও পূরণ হবে না-আমীর খসরু - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মাইনাস টু ফর্মুলা জীবনেও পূরণ হবে না-আমীর খসরু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

 বিএনপি আজ অনেক শক্তিশালী দল। আর দেশে গণতন্ত্র -ফেরাতে নির্বাচন হবে একটি প্রথম সংস্কার।’   খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার আশা করছেন, ওই আশা জীবনেও পূরণ হবে না।

শুক্রবার ১০ জানুয়ারি দীর্ঘ ১৬ বছর দেশে ফেরা বিএনপির অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী এমন মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ‘গণতন্ত্র ফেরাতে দেশে নির্বাচনের বিকল্প নেই ’। এ সময় তিনি আরও বলেন, ‘আন্দোলন একদিনে হয়নি। আজ যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনের অংশ। বিদেশে বসেও ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছেন তারা।’

এরআগে, বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রবাসে থাকা নেতাকর্মীরা। তারা জানান, আওয়ামী লীগের মামলা, গুম ও নানা নির্যাতনের ভয়ে তারা দেশত্যাগ করে যুক্তরাষ্ট্র চলে যান। পরে প্রবাসে দল গঠনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় ছিলেন। সরকার পতনের পর দেশে ফিরে বিএনপিকে সুগঠিত করায় ভূমিকা রাখার পরিকল্পনা তাদের। 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla