1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
লন্ডনে খালেদা জিয়া অবশেষে দেখা হলো মা-ছেলের - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

লন্ডনে খালেদা জিয়া অবশেষে দেখা হলো মা-ছেলের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নানা চড়াই-উৎরাই পেরিয়ে দীর্ঘ ৭ বছর পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হয়েছে।

দীর্ঘ সাত বছর লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে দেখা হয়নি মা খালেদা জিয়ার। আওয়ামী লীগ সরকারের সময়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগও পাননি সাবেক এ প্রধানমন্ত্রী। ফলে এই দীর্ঘ সময়ে দেশের বাইরে কোথাও তার যাওয়া হয়নি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৫৮ মিনিট অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের টার্মিনালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান।

এর আগে মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টারমাক থেকে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয়। মাঝপথে কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতি নেয় এই ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’।

খালেদা জিয়ার অসুস্থতার কথা জেনে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠান কাতারের আমির। জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সে।

দীর্ঘ প্রতীক্ষার পর সব কিছুর অবসান ঘটিয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন বিএনপি চেয়ারপারসন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে একটি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে।

সবশেষ সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যে চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া। ওই সময় লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। সেবার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন তিনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla