1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এবার মহান বিজয় দিবসে জনসাধারণের জন্য ৭টি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

এবার মহান বিজয় দিবসে জনসাধারণের জন্য ৭টি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাঙ্গালী জাতি বিশেষভাবে পালন করে থাকে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে বাঙ্গালী জাতির নিকট আত্মসমর্পণ করে।  এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করা হয়। এরই প্রেক্ষিতে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ জাহাজ ‘বিসিজিএস পোর্টেগ্রান্ডে’(চাঁদপুর লঞ্চঘাট), ‘বিসিজিএস শেটগাং’ (মুন্সিগঞ্জ লঞ্চঘাট) পূর্ব জোনের ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পতেঙ্গা, চট্টগ্রাম),‘বিসিজিএস রূপসী বাংলা’ (বিসিজি বেইস চট্টগ্রাম) পশ্চিম জোনের ‘বিসিজিএস কামরুজ্জামান (মোংলা), ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’ (খুলনা) এবং দক্ষিণ জোনের ‘বিসিজিএস সোনার বাংলা’(ইলিশা ঘাট, ভোলা) ১৬ ডিসেম্বর ১৪০০ ঘটিকা হতে ১৬৩০ ঘটিকা পর্যন্ত সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয়।

এরই ধারাবাহিকতায়  ১৬ ডিসেম্বর বিকেল ২টা থেকে জাহাজ পরিদর্শন করতে আশেপাশের উল্লেখযোগ্য সংখ্যক নারী পুরুষ আগমন করেন। এতে করে সাধারণ মানুষের কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়। এইসমহ জাহাজসমূহ সম্পর্কে মানুষের কৌতুহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে  পারে ও জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla