1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভারত সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে - খেলাফত মজলিস - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ভারত সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে – খেলাফত মজলিস

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

২ ডিসেম্বর ২০২৪: ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশনে হামলার ঘটনায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, সম্প্রতি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। আজকে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশনে পুলিশের সামনে হামলা চালানো হয়েছে। এতে দূতাবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করে ধৃষ্টতা দেখিয়েছে। আমরা ভারতীয় উগ্রবাদীদের এসব আচরেণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোন সভ্য দেশে এই ধরণের বিদেশী দূতাবাসে হামলার ঘটনা ঘটতে পারে না। ভারতীয় পুলিশ বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি করছি, অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর জন্য ভারত সরকারকে কড়া বার্তা দিতে হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla