1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
যুবদল নেতা এমদাদুল হক বাদশার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

যুবদল নেতা এমদাদুল হক বাদশার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধার সন্তান সাদিয়া মাকসুদ চৌধুরী নামে এক ভুক্তভোগী নারী। ৭ অক্টোম্বর দুপুরে নগরীর চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মাকসুদা চৌধুরী বলেন, গত কয়েকদিন আগে এমদাদুল হক বাদশাহ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে যে অসত্য, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করা হয়েছে তার প্রতিবাদ স্বরুপ সঠিক তথ্য পুরো দেশবাসীকে জানানোর উদ্দেশ্যে আমাদের পরিবার আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আমার পরিবারের পক্ষ থেকে আমি এমদাদুল হক বাদশার মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

এমদাদুল হক বাদশার সাথে জমি সংক্রান্ত একটি বিরোধ রয়েছে আমাদের, জমির বিরোধকে কেন্দ্র করে বাদশা ও তার সন্ত্রাসী বাহিনী আমার এবং আমার পরিবারের উপর একাধিকবার হামলা চালিয়েছে, যা নিয়ে চট্টগ্রাম বিজ্ঞ আদালতে মামলা রয়েছে। জমি সংক্রান্ত মামলার রায় ইতিমধ্যে আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে যা মেনে নিতে পারছেন না বাদশা। তাই জমি দখল নেয়ার জন্য নানা অপকৌশলসহ মিথ্যা তথ্য দিয়ে আমাকে আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টায় সংবাদ সম্মেলন করেছে।

আমি মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের উপর হামলার বিচার প্রার্থনা করছি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের  সদস্যবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla