1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নির্বাচন করবে না কর্নেল (অব.) অলি তবে... - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

নির্বাচন করবে না কর্নেল (অব.) অলি তবে…

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

 সংসদ নির্বাচনে আর অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, ‘নির্বাচন আমি আর করছি না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’

১২ অক্টোবর  শনিবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন।

এ সময় অলি আহমদ তার বড় ছেলে এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ওমর ফারুককে মণ্ডপে উপস্থিত লোকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
তিনি বলেন, ‘আমি আপনাদের সামনে আমার বড় ছেলেকে নিয়ে এসেছি। সে আমেরিকা ও লন্ডনে লেখাপড়া করেছে। তাকে দেশে নিয়ে এসেছি। সে ২০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে।’

কর্নেল অলি আহমদ বলেন, ‘আমার বড় ছেলেকে আপনাদের জন্যই তৈরি করেছি। আপনাদের জন্যই গড়ে তুলেছি। আমার পরবর্তীকালে আপনাদের চিন্তা হচ্ছে, আমার জায়গায় আপনাদের ছায়া দেয়ার জন্য কাকে পাবেন? বিষয়টি চিন্তা করেই তাকে তৈরি করেছি। ইনশা আল্লাহ, সে আপনাদের খেদমত করবে।’

দায়িত্ব হস্তান্তরের কথা তুলে ধরে অলি আহমদ বলেন, ‘সঠিক সময়ে দায়িত্ব হস্তান্তর করা উত্তম। এর মধ্যে সে ভুল করলে আমি ঠিক করে দিতে পারব।’

এসময় পূজার্থীসহ অন্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমার ছেলের দায়িত্ব নিতে পারবেন কি না? তখন উপস্থিত লোকজন হাত তুলে প্রতিশ্রুতি দেন।

একই দিন সাতকানিয়া উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন অলি আহমদ। পূজামণ্ডপ পরিদর্শনের সময় তার সঙ্গে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla