1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কর্ণফুলীতে হাতি উচ্ছেদের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কর্ণফুলীতে হাতি উচ্ছেদের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

১লা অক্টোবর বিকাল ৩টায় হাতি উচ্ছেদের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার কয়েকটি গ্রামের লোকজন এতে অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও মাইকিং করে কেইপিজেড গেইট টু ফাজিলখাঁর হাট পর্যন্ত মিছিল করেন। মিছিল শেষে বিক্ষোভ সভায় স্থানীয় জনগণ তাদের দাবীর ব্যাখ্যা দিয়ে বক্তব্য দেন ।এই সময় তারা স্থায়ীভাবে বন্য হাতি অন্য জেলায় সরিয়ে নেবার দাবী জানান।

কে. এম আবদুল্লাহ জনি , মোহাম্মদ দেলোয়ারসহ কয়েকজন এলাকাবাসী বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন।

জানা গেছে, গুয়াপঞ্চক, বৈরাগ, মোহাম্মদপুর, উত্তর ও দক্ষিন বন্দর, বটতলী, শাহমীরপুর, দৌলতপুর এলাকার লোকজন এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন।

আমাদের অনুসন্ধানে দেখা গেছে , ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১১জন মানুষ বন্য হাতির আক্রমণে মারা যায়। তন্মধ্যে বটতলীর ইউনিয়নের সোলায়মান সর্দার (৭৫), বদরুদ্দিন (২৯), তৈলারদ্বীপ এলাকার আবু তালেব (৬৮), ছাপাতলীর আজিজ ফকির(৭০), হাজিগাঁও গ্রামের ছাবের আহমদ রেনু (৭৮), গুয়াপঞ্চক গ্রামের দেবী রাণী (৪৫) ও আবুল কাশেম দুলাল  (৬০),  বৈরাগ ইউনিয়নের আখতার হোসেন চৌধুরী (৫০), মোহাম্মদপুর গ্রামের আবদুর রহমান (৭০), জনৈক বৈরাগ ইউনিয়নের অজ্ঞাত ভারসাম্যহীন ব্যাক্তি ও রেহেনা আকতার  (৩২ )।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla