1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
তথ্য মন্ত্রণালয় সংস্কারের জন্য ৫ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

তথ্য মন্ত্রণালয় সংস্কারের জন্য ৫ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর সংস্থাসমূহের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিভিন্ন পরিচালনা পর্ষদ, কমিটি ও উপকমিটি গঠনের জন্য সেগুলোতে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

সার্চ কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. আল আমিন রাকিব (তনয়)। অন্য সদস্যরা হলেন, চলচ্চিত্রকর্মী ও অভিনেতা আবু বকর ওয়াসিফ, চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও সমাজকর্মী মো. সাইদুল আলম খান (সাইদ খান সাগর), লেখক, আবৃত্তিশিল্পী, মিডিয়াকর্মী এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারাহ্ বিনতে বশির (ফারাহ্ দোলন) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও ফ্যাক্ট চেকার মো. আব্দুল্লাহ আল মামুন (তুষার)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট আইন, বিধি ও নীতিমালার আলোকে বিভিন্ন পরিচালনা পর্ষদ, কমিটি ও উপকমিটি গঠনের লক্ষে উক্ত পরিচালনা পর্ষদ ও কমিটিগুলোতে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সদস্যের নাম প্রস্তাব করার নিমিত্ত একটি সার্চ কমিটি গঠন করা হলো। সার্চ কমিটি আগামী ২ (দুই) মাসের মধ্যে প্রয়োজনীয় প্রস্তাব সরকারের নিকট দাখিল করবে।

বিজ্ঞপ্তিতে কমিটির কার্যপরিধি হিসেবে কয়েকটি দিক উল্লেখ করা হয়। সেগুলো হলো-
১. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (সাবেক সেন্সর বোর্ড), বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-সহ অন্যান্য দপ্তর/সংস্থার বিভিন্ন পরিচালনা পর্ষদ, কমিটি ও উপ-কমিটি গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সদস্য মনোনয়নের নামের প্রস্তাব মন্ত্রণালয়ে উপস্থাপন করবে।

২. এ কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রাইভেট মিডিয়া (পত্রিকা, টেলিভিশন, অনলাইন পোর্টাল, ওটিটি ইত্যাদি)-র মধ্যে যোগাযোগ রক্ষা করে উন্নয়নে লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

৩. কমিটি চলচ্চিত্র সংসদ, চলচ্চিত্র উৎসবসহ চলচ্চিত্রের বিভিন্ন অংশীজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে উন্নয়নে লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

৪. বিদ্যমান কোনো আইন, বিধি ও নীতিমালা সংশোধনের প্রয়োজন আছে কি-না সে বিষয়ে পরামর্শ প্রদান করবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla