1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
লতার মরদেহে শেষ শ্রদ্ধা মোদির - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

লতার মরদেহে শেষ শ্রদ্ধা মোদির

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৯ বার পড়া হয়েছে

কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাখা মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান তিনি। সেখানে সর্বস্তরের হাজারো মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

লতার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে বিকেলেই মুম্বাই যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র ও মহারাষ্ট্রের অন্যান্য মন্ত্রীরা।

এদিকে ফুল দিয়ে লতা মঙ্গেশকরের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন শচীন টেন্ডুলকার, শাহরুখ খান। উপস্থিত বিশিষ্টজনেরা। সাধারণ মানুষের শ্রদ্ধা জানানো শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।

দীর্ঘ সাত দশক ভারতীয় উপমহাদেশের সংগীতভক্তদের সুরের মায়াজালে বেঁধে রাখা কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর রোববার মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

লতার মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও।

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন বন্ধুপরিজন ও শুভাকাঙ্ক্ষীরা। গত ১১ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। করোনার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন লতা।

মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শনিবার তার স্বাস্থ্যের অবনতির কথা জানান চিকিৎসকরা। দীর্ঘ ২৭ দিন হাসপাতালে লড়াই শেষে রোববার জীবন প্রদীপ নিভে যায় লতার।

লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা ভারত। ঘোষণা করা হয়েছে দুদিনের রাষ্ট্রীয় শোক। সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লতার মৃত্যুকে দেশের বিরাট শূন্যতা আখ্যা দিয়ে গভীর শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বলিউড সিনেমার হাজারো গানে কণ্ঠ দেওয়া এ শিল্পীর প্রয়াণে শোকার্ত বলি তারকারাও। সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি ক্রিকেট তারকা ও ক্রীড়াঙ্গনের মানুষ শোক জানিয়েছেন গুণী এই শিল্পীর মৃত্যুতে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla