1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আল্লামা কাদেরী সুন্নিয়তের তরণী বয়ে গেছেন আজীবন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আল্লামা কাদেরী সুন্নিয়তের তরণী বয়ে গেছেন আজীবন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৬৩৯ বার পড়া হয়েছে

দেশের শীর্ষস্থানীয় সুন্নি আকাবেরদের অন্যতম আল্লামা কাদেরী (রহ.)। নীরবে সুন্নিয়তের খেদমত করে গেছেন। শুধু একদিকে নয়, বহুদিকে। নিজের ভাঙ্গা ঘর নির্মাণের চেয়েও অধিক প্রিয় ছিল মোস্তফার গোলামীতে মসজিদ-মাদ্রাসা-খানাকাহ নির্মাণ করা। অসংখ্য মাদরাসা ও জনসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। শতাধিক বিষয়ভিত্তিক কিতাব লিখেছেন। যুগের শ্রেষ্ঠ বহু আলেম তুলেছেন। নীরব নাবিক হয়ে সুন্নিয়তের তরণী বয়ে গেছেন আজীবন। আঞ্জুমানে কাদেরীয়া চিশ্তীয়া আজিজিয়া বাংলাদেশের উদ্যোগে গত ৭-৮ মার্চ রবিবার ও সোমবার হাটহাজারী ছিপাতলী গাউসিয়া আজিজিয়া দরবার শরীফে ২দিন ব্যাপী পেশোয়ায়ে আহলে সুন্নাত, আল্লামা শাহসূফী মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরীর (রহ.) এর ২য় বার্ষিক ওরশে কাদেরী মাহফিলে বক্তারা এ কথা বলেন। আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান হুজুরের বড় শাহজাদা প্রফেসর ড. আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহজাদা অধ্যক্ষ আল্লামা আবুল ফছিহ্ মোহাম্মদ আলাউদ্দিন। বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী, আল্লামা মুফতি সেলাইমান আনছারী, ইমাম শেরে বাংলা (রহ.) বড় শাহজাদা মাওলানা মুহাম্মদ আমিনুল হক আল কাদেরী, শাহজাদা বদরুল হক আল কাদেরী, মাইজভাÐার দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ শাহাদাত উদ্দিন আল হাছানি, মোজাম্মেল হক ফরহাদাবাদী, মাওলানা আবুল কাশেম নুরী, মাওলানা ইদ্রিস আনছারী, উপাধ্যক্ষ মাওলানা আবদুল অদুদ, মাওলানা আব্দুল মোস্তফা রহীম আজহারী, মাওলানা শহিদুল হক হোসাইনী। মোহাম্মদ হারুন আজিজি দুলালের পরিচালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলম, ছিপাতলী ইউ পি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, মাহমুদ সালাউদ্দিন রাসেল চৌধুরী সেলু, মোহাম্মদ আলী চৌধুরী, নুরুল ইসলাম, ওয়াসিম আকরাম, আনজুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মোখতার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রাসেল, মহানগর উত্তরের সভাপতি হাজী মালেক, সাধারণ সম্পাদক গোলাম শরীফ, নাসির, ওসমান, লিটন, রাহাত, তুষার, জাবেদ প্রমূখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla