1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে শপিংমল ও রেস্টুরেন্ট সন্ধ্যা ৬টার পর বন্ধ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

চট্টগ্রামে শপিংমল ও রেস্টুরেন্ট সন্ধ্যা ৬টার পর বন্ধ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৫৭০ বার পড়া হয়েছে

করোনাভাইরাস প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চট্টগ্রামের শপিংমল, বিপণী বিতান এবং হোটেল রেস্টুরেন্ট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুরে এ সিদ্ধান্ত নেয়া হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক মুমিনুর রহমান বলেন, ‘চট্টগ্রামে করোনার দৈনিক সংক্রামণের হার প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তাই স্থানীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে সন্ধ্যা ৬টার পর থেকে সকল শপিংমল, বিপণী বিতান, হোটেল, রেস্টুরেন্ট এবং জনসমাগম হয় এমন স্পট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত বলবদ থাকবে।’

প্রসঙ্গত, আজ দুপুর পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার চট্টগ্রামে ২ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১৮ জন। এসময় মারা যান একজন। শনাক্তের হার ২০ দশমিক ৪৩ শতাংশ। যা বৃহস্পতিবারের চেয়ে প্রায় দ্বিগুণ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla