1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 চট্টগ্রামে বাজার তদারকিতে ১ কোটি ৩০ লাখ টাকা জরিমানা আদায়, অভিযোগ নিষ্পত্তির হার ৯৭ শতাংশ - পূর্ব বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

 চট্টগ্রামে বাজার তদারকিতে ১ কোটি ৩০ লাখ টাকা জরিমানা আদায়, অভিযোগ নিষ্পত্তির হার ৯৭ শতাংশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, ২৩ জুলাই ২০২৬:

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ২০২৫-২০২৬ অর্থবছরে বাজার তদারকি ও অভিযোগ নিষ্পত্তি কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মোট ৫৬২টি বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬৪১টি প্রতিষ্ঠানকে দণ্ড প্রদান করা হয়। অভিযানের মাধ্যমে মোট ১ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং আদায়কৃত সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অন্যদিকে, একই অর্থবছরে কার্যালয়ে মোট ১,৯৫২টি অভিযোগ গ্রহণ করা হয়। এর মধ্যে ১,৮৯২টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে, যা মোট অভিযোগের ৯৭ শতাংশ। বর্তমানে ৬০টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে মোট ৮ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এর মধ্যে বিধি অনুযায়ী ২ লাখ ৩ হাজার ৭৫০ টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়েছে এবং অবশিষ্ট ৬ লাখ ১১ হাজার ২৫০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, নিত্য প্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে নিয়মিত বাজার তদারকি ও অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ভোক্তাদের সচেতন হওয়ার পাশাপাশি যে কোনো অনিয়মের বিষয়ে অধিদপ্তরে অভিযোগ জানানোরও আহ্বান জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla