1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে বিনোদন ও পর্যটনকেন্দ্র, সিনেমা হল বন্ধ ঘোষণা - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামে বিনোদন ও পর্যটনকেন্দ্র, সিনেমা হল বন্ধ ঘোষণা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৫৪৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত, বিভিন্ন পর্যটনকেন্দ্র, বিনোদনকেন্দ্র ও সিনেমা হল ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের উদ্দশ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পর্যটন ও বিনোদনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উচ্চ সংক্রমণের এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করতে হবে। মসজিদসহ ধর্মীয় সব উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বের হওয়া যাবে না। হোটেল-রেস্তোরাঁয় নির্ধারিত আসনের অর্ধেক লোক থাকতে পারবে। নির্দেশনা পালনে ব্যর্থ হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গতকাল চট্টগ্রাম চিড়িয়াখানা ১৪ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে প্রশাসন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla