1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দক্ষিন হালিশহর ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিব বর্ষ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কাশেম স্মৃতি,রার্নাস আপ-নয়ারহাট ক্রীড়া সংস্থা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দক্ষিন হালিশহর ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিব বর্ষ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কাশেম স্মৃতি,রার্নাস আপ-নয়ারহাট ক্রীড়া সংস্থা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৪৪০ বার পড়া হয়েছে

নগরীর ৩৯নং ওয়ার্ডে দক্ষিন হালিশহর ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিব বর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ১৪ জানুয়ারী, শুক্রবার দুপুরে সিডিএর বালির মাঠে সম্পন্ন হয়েছে। দুপুরে শুরু হওয়া খেলায় ৮উইকেটে বন্দরটিলা নয়ারহাট ক্রীড়া সংস্থা কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাশেম স্মৃতি সংসদ।
ম্যাচে কাশেম স্মৃতির সৈকত ব্যক্তিগত ৫০ রান ও উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার জিতেন। আর টুর্নামেন্টের সেরা পুরস্কার লাভ করেন জয়ী দলের ইরফান,সেরা বোলার হন-ফয়সাল এবং ফেয়ার প্লে ট্রপি জিতেন নয়ারহাট ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানের প্রধান অতিথি ইপিজেড থানা আঃলীগের আহবায়ক হাজী মোঃ হারুন উর রশিদ, উদ্বোধক অতিথি ক্রীড়াওশিক্ষা সংগঠক হাজী আক্কাস সওদাগর খেলার শুরুর পূর্বে খেলোয়ারদের সাথে পরিচিত হয়ে ম্যাচের উদ্বোধন করেন।
পুরস্কার বিতরণী সভায় সম্মানিত বিশেষ অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন-৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য জিয়াউল হক সুমন। টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ আরফানের সভাপতিত্বে ও ক্রীড়া ধারাভাষ্যকার শরীফ মাহাবুবুল হকের সঞ্চালনায়ে পুরস্কার বিতরণী সভায় আরো বিশেষ অতিথি-সাবেক কমিশনার হাজী আসলাম,সাবেক ক্রীড়াবিদ ও রাজনৈতিক মো:সেলিম রেজা,হাজী আব্দুর রউফ,ডাঃ আনোয়ার হোসেন, ইফতেকারুল আলম, নুরুল আমিন সোহেল,ক্রীড়া সংগঠক আকতার হোসেন,ছাত্রনেতা-ইকবাল হোসেন নয়ন,সাবেক ক্রীড়াবিদ আনোয়ার হোসেন বেলাল,সংগঠক মোঃ মাসুদ রানা,ক্রীড়া সংগঠক মুঃবাবুল হোসেন বাবলা।
এসময় আরো উপস্থিত ছিলেন- টুর্নামেন্ট কমিটির সদস্য অভিরাম,ফয়সাল, জুয়েল, সানি,ইকবাল,সাজ্জাদ এবং ফাইনাল ম্যাচ পরিচালনা করেন-আম্পায়ার সাইদ মুরাদ, মনিরুল ইসলাম মানিক ও ৩য় আম্পায়ার মোঃ আজিম ।
পুরস্কার বিতরণী সভায় সম্মানিত বিশেষ অতিথি কাউন্সিলর সুমন বলেন, অত্র অঞ্চলে বিসিবি একাডেমীর জন্য মাঠ বরাদ্ধ পেলে সেই খানে আমরা এলাকার যুব-তরুণদের অনুশীলনীর কথা কর্তৃপক্ষ কে অবগত করবো এবং মাঠ বরাদ্ধের চেষ্টা অব্যাহেত থাকবে। পর্যায়ক্রমে পুরো এলাকার ছাত্র-ছাত্রী,উদিয়মান খেলোয়ারদের খেলার সুযোগ করে দিয়ে সুষ্ঠ বিনোদনের উদ্যোগ থাকবে। তার জন্য সবার ঐক্যবদ্ধ ক্রীড়াশৈলী আচরণ কামনা করছি।
শেষে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ৩৯নং ওয়ার্ডের সাবেক আঃলীগ সাঃ সম্পাদক ও প্রয়াত হাজী শফিউল আলম কে মরনোত্তর সংগঠক পুরস্কার দিয়ে সম্মাননা জানানো হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla