1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
যৌন নিপীড়নের মামলায় খেতাব হারালেন ব্রিটিশ রাজপুত্র - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

যৌন নিপীড়নের মামলায় খেতাব হারালেন ব্রিটিশ রাজপুত্র

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৪৬০ বার পড়া হয়েছে

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় ছেলে প্রিন্স ডিউক অব ইয়র্ক অ্যান্ড্রুর রাজকীয় ও সামরিক খেতাব কেড়ে নেওয়া হয়। রানির অধীনে ফিরিয়ে নেওয়া প্রিন্স অ্যান্ড্রুর রাজকীয় দায়িত্ব রাজ পরিবারের অন্য সদস্যদের মাঝে এখন বণ্টন করা হবে। খেতাব হারানোর পর একজন সাধারণ নাগরিক হিসেবে যৌন নিপীড়নের মামলায় লড়তে হবে ৬১ বছর বয়সী ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রুকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যৌন হয়রানির মামলায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক আদালত প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত দেওয়ার পর তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো।
প্রিন্স অ্যান্ড্রু বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটি আনেন ভার্জিনিয়া জুফ্রে নামের এক নারী। যদিও যৌন নিপীড়নের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন প্রিন্স অ্যান্ড্রু।
ওই নারী অভিযোগপত্রে বলেন, ২০০১ সালে তার বয়স ছিল ১৭ বছর। ওই সময় প্রিন্সের বন্ধু জেফ্রি এপস্টিন যৌনকর্ম করানোর জন্য তাকে নিউ ইয়র্কে পাচার করেন এবং প্রিন্স অ্যান্ড্রু তাকে যৌনকর্মে বাধ্য করেন।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বুধবার নিউ ইয়র্কের আদালত এই অভিযোগের ভিত্তিতে শুধু বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত দিয়েছে। এটি বাদীর অভিযোগের সারবস্তু সম্পর্কিত কোনো রায় নয়। তবে প্রিন্স অ্যান্ড্রু মামলা চালিয়ে যাবেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla