1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় ১৮ মামলা, গ্রেফতার ২১  - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় ১৮ মামলা, গ্রেফতার ২১ 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৫০০ বার পড়া হয়েছে

   ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৮টি মামলা করা হয়েছে। আর এসব মামলায় পুলিশ এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, হামলা ও সংঘর্ষের ঘটনায় সদর থানায় ১৫ টি, আশুগঞ্জ থানায় দুটি এবং সরাইল থানায় একটি মামলা করা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে সদর থানার পুলিশ ১৮জনকে এবং আশুগঞ্জ থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত হেফাজতের সমর্থকদের সংঘর্ষে এতে ১২ জন নিহত হয়।

এদিকে, আজ বৃহস্পতিবার পুলিশের মহাপরিদশর্ক ব্রাহ্মণবাড়িয়া আসছেন। তিনি বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের স্থানগুলো পরিদর্শন করবেন জানা যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান মিয়া বলেন, ‘এ পর্যন্ত থানায় প্রেসক্লাবসহ ১৫টি মামলা রুজু করা হয়েছে।’

আশুগঞ্জ থানার (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, ‘এ পর্যন্ত ২টি মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে।’

সরাইল থানার (ওসি) নাজমুল আহমেদ বলেন, ‘থানায় ১ টি মামলা হয়েছে।’

 

গত ২৮ মার্চ হেফাজতের হরতালে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। সকাল থেকেই হরতাল সমর্থকেরা বিভিন্ন সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla