1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম বিচ ম্যানেজম্যান্ট কমিটি'র সভাপতি হলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম বিচ ম্যানেজম্যান্ট কমিটি’র সভাপতি হলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৫৫৮ বার পড়া হয়েছে

ইসমাইল চৌধুরী
পতেঙ্গা ও পারকীসহ জেলার সব সমুদ্র সৈকতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পর্যটন উন্নয়ন ও সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয় করার জন্য ‘চট্টগ্রাম বিচ ম্যানেজম্যান্ট কমিটি’ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে বেসরকারি পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সফিউল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন, জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (জেলা প্রশাসক কর্তৃক মনোনীত), গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, এলজিইডি নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জন স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, বীচ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাহী কর্মকর্তা, পর্যটন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত দুজন ব্যক্তি, জেলা প্রশাসন কর্তৃক মনোনীত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞ এবং সাংবাদিক ৫ জন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla