1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
উখিয়ায় ৫ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

উখিয়ায় ৫ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৪২১ বার পড়া হয়েছে

 কক্সবাজারের উখিয়ায় পাঁচ লাখ পিস ইয়াবাসহ সৈয়দুল আমিন (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। আটক সৈয়দুল আমিন (২৩) বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৭৪ এর মো. আমিনের ছেলে।

রবিবার (৯ জানুয়ারি) রাতে উখিয়ার বালুখালী এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। সোমবার (১০ জানুয়ারি) সকালে এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি আবু সালাম চৌধুরী ।

আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই অভিযান চালিয়ে বস্তা ভর্তি ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করে। বস্তায় পাঁচ লাখ ইয়াবা পাওয়া যায়। এ সময় একটি ইজিবাইকও জব্দ করে র‌্যাব।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক ইয়াবা পাচারের সঙ্গে একটি গ্রুপ সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla