1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নতুন বছরে স্বাধীনতা ও ধর্ম ব্যবসা বন্ধ করুন : মোমিন মেহেদী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নতুন বছরে স্বাধীনতা ও ধর্ম ব্যবসা বন্ধ করুন : মোমিন মেহেদী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৫২৩ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, আজ সময়ে এসেছে ছাত্র-যুব-জনতার; সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বছরে স্বাধীনতা ও ধর্ম ব্যবসা বন্ধ করুন। একদিকে স্বাধীনতার চেতনা ব্যবসায়ীরা রাজনীতির নামে মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিচ্ছে; অন্যদিকে ধর্ম ব্যবসায়ীরা দাড়ি-টুপি-পাঞ্জাবী-কোরআন-হাদীস শরীফকে সামনে রেখে ধর্মভীরু মানুষদেরকে ভুল ব্যখ্যা দিয়ে ধর্ষণ-বলাৎকার-রাজনৈতিক-অর্থনৈতিক ফায়দা হাসিলের মত জঘণ্য কাজগুলো একের পর এক করে যাচ্ছে। দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক না কেটে কম্বল প্রদান কর্মসূচির উদ্বোধনী আয়োজনে তিনি উপরোক্ত কথা বলেন।

বিসিডব্লিউএ মিলনায়তনে ১ জানুয়ারী বিকাল ৩ টায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা এসময় বলেন, ১ জানুয়ারী থেকে আগামী ৭ জানুয়ারী পর্যন্ত কেন্দ্রীয় কমিটি, ৪৪ জেলা ও ১০২ উপজেলাসহ সকল শাখার নেতৃবৃন্দ কম্বল প্রদান, ভাসমান-নিরন্নদেরকে খাবার প্রদানসহ বিভিন্ন গণমূখি কর্মসূচি পালন করবে। বক্তারা আরো বলেন, সুশিক্ষা-সুসমাজ-ধর্ম-মানবতা’র মূল নীতিতে বিশ্বাসী স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সকল শর্তপূরণ করে নিবন্ধনের আবেদন করে নির্বাচন কমিশনে। আত্মপ্রকাশের পর থেকে গত ১০ বছরে গণমুখি বিভিন্ন আন্দোলনে নতুনধারার রাজনৈতিক কর্মসূচি ছিলো জনগনের প্রেরণা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla