1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অনুষ্ঠিত হল ‘দামপাড়া’ চলচ্চিত্রের আনুষ্ঠানিক মহরত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

অনুষ্ঠিত হল ‘দামপাড়া’ চলচ্চিত্রের আনুষ্ঠানিক মহরত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৪৮৩ বার পড়া হয়েছে

সবুজ অরণ্য

মুক্তিযুদ্ধকালীন বন্দর নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে কর্মরত এস.পি এম শামসুল হক এর আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্র ‘দামপাড়া’। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ’র (সিএমপি) প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করছেন খ্যাতমান নির্মাতা শুদ্ধমান চৈতন। চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাট্যকার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক আনন জামান। আর কারিগরী সহযোগিতায় রয়েছে ‘আখড়াই’। চলচ্চিত্রটির দুইটি প্রধান চরিত্রে অভিনয় করছেন খ্যাতমান চিত্রাভিনেতা ফেরদৌস ও চিত্র নায়িকা ভাবনা। শুক্রবার (৩১ ডিসেম্বর’২১) বিদায়ী বছরের শেষ বিকেলে দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এই বায়োপিক দামপাড়ার মহরত অনুষ্ঠিত হয়। মহরত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএমপি পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর (পিপিএম) উক্ত মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ (এমপি)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার), চট্রগ্রাম রেঞ্জ ও মেট্টোপলিটন পুলিশের কর্মকর্তাবৃন্দ। এসপি এম. শামসুল হক’র আত্মত্যাগ ও স্মৃতিচারণ করেন, তাঁর সহধর্মিনী বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অন্যান্য কুশীলববৃন্দ, নাট্যকর্মী, স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla