1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
১১ এপ্রিলের ইউপি নির্বাচন 'স্থগিত' - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

১১ এপ্রিলের ইউপি নির্বাচন ‘স্থগিত’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৫৭৫ বার পড়া হয়েছে

আগামী ১১ তারিখে প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিকালে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, মহামারী করোনা নিয়ন্ত্রণে সকালে ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। এরপর জরুরি বৈঠকে বসে কমিশন।বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সূত্র জানা গেছে, ১১ এপ্রিল ৩৭১টি ইউপি ও ১১টি পৌরসভায় ভোটগ্রহণের দিন ধার্য ছিলো। করোনার কারণে এগুলো স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসব নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। এছাড়া ১১ এপ্রিল অনুষ্ঠিত্য লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনের বিষয়ে আগামী ১ এপ্রিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ওই সূত্র।

সূত্র আরও জানায়, আগামী ১ এপ্রিল বিকাল ৩টায় কমিশনের ৭৮/২০২১তম সভার নোটিশ জারি হয় ২৫ মার্চ। ওই সভার আলোচ্য সূচির মধ্যে রয়েছে- সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন, নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক নিবন্ধনের শর্তাদি প্রতিপালন সংক্রান্ত, দ্বৈত ভোটার হওয়ার কারণে মামলা দায়ের, দ্বৈত ভোটার প্রবণতা রোধকল্পে সুপারিশ মালা প্রণয়ন সংক্রান্ত এবং বিবিধ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla