1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাউজান হলদিয়ার এক ঝাঁক তরুণের অসাধারণ উদ্দোগে নির্মিত হলো সাঁকো - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাউজান হলদিয়ার এক ঝাঁক তরুণের অসাধারণ উদ্দোগে নির্মিত হলো সাঁকো

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৪ বার পড়া হয়েছে

 

  রাউজান প্রতিনিধি

যার যা আছে তা নিয়ে প্রস্তুত হও সেতু তৈরি করেই যাব, এই শ্লোগানে সেতু নির্মাণ করল হলদিয়ার এক ঝাঁক যুবক হলদিয়া ৪নং ওয়ার্ডস্থ হলদিয়া পুরাতন বইজ্জার হাট সংলগ্ন সর্তা খালের পশ্চিম পাড়ের সামাজিক যোগাযোগ বিচ্ছিন্নতার শক্তিদশা সর্তাখাল।

অত্র এলাকার ওয়ার্ড মেম্বার বাবু সবুজ বড়ুয়া বলেন- উল্ল্যেখ্য পাড়ার জনগনের এ ভোগান্তি দীর্ঘ দিনের, এখানে একটি সাঁকো চান এ এলাকার জনসাধারণ তবে এ বিষয়ে মাননীয় এমপির আশ্বস্ত করেছেন ।তাই আমাদের বিশ্বাস মাননীয় এমপি মহোদয়ের বিশাল উদ্দোগে লাখো মানুষের স্বপ্ন পুরণ করতে হলদিয়া হচ্ছারঘাট সেতু নির্মানের কাজ শিগ্রই করতে যাচ্ছেন। এরপর তিনি শিক্ষার্থীদের পারাপারের জন্য একটি সাঁকো স্থাপনের আশা দিয়েছেন।

বিশিষ্ট আওয়ামীলীগ নেতা নুর মু্হাম্মদ সওদাগর বলেন আমাদের খালের দুই পাড় জুড়ে ১৫০ পরিবারের শিক্ষা, চিকিৎসা, কৃষিকাজ ইত্যাদির জন্য একমাত্র যোগাযোগ মাধ্যম এই সর্তাখাল যা আমাদের দুই পাড়ের মানুষের সব কাজে আসা যাওয়ার বাধার কারন, তাই এখানে সেতু নয়, একটি সাঁকো হলেই যথেষ্ট হবে বলে মনে করি।

হলদিয়া সাজেদা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক মাওলানা দিদারুল আলম সরজমিন পরিদর্শন করে জানান- খালের বিপরীত পাড়ার সাধারণ মানুষ ছাড়া বিশেষ করে শিশু কিশোর শিক্ষার্থী ছেলে মেয়েদের শিক্ষার্জনের বড় বাঁধা এই ভূমি খেকু একশ্রুতি সর্তাখাল, যা শুধু উপর থেকে পানি আসে জোয়ার নেই। এই এলাকায় রয়েছে হিন্দু মুসলিম প্রায় ১৫০ পরিবারের ৬০০ মানুষের বসতবাড়ি যার কিছু অংশ ফটিকছড়ি হলেও অধিকাংশ এলাকা রাউজান উপজেলার অন্তর্গত।
এখানকার শিক্ষার্থীর জন্য এলোমেলো পথ পারিয়ে যাওয়া ফটিকছড়ি ধর্মপুর স্কুলের দুরত্ব ৪ কিলোমিটার কিন্ত মাত্র ৫০০ মিটার দুরত্বের নিকটতম স্কুল হলদিয়া সাজেদা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া যায় না, তা ছাড়া সর্তখালের পুর্ব কোলেই চাষাবাস, হাট বাজার, শিক্ষা, চিকিৎসা সব তাই তাদের কষ্ট লাগবের জন্য এলাকার যুবকদের সহায়তায় কাঠ,বাশঁ দিয়ে সেতু নির্মানের উদ্দোগ নেয়  এলাকার যুব সমাজের পক্ষ থেকে যুবলীগ নেতা ইকবাল হোসেন , জসিম, মাষ্টার হাছান, মোমেন, এম বেলাল, নাজিম, সোহেল, কাশেম, জামাল, ফিরোজ, পংকজ পাল, রনি পাল, সাহিন, রাকিব,আরো ছিলেন নুর মু্হাম্মদ, নুর ইসলাম,নেজাম, সেলিম,আবিদ,জিসান,বিধান পাল,শফিউল,ইদ্রিস, মুহররম তিলক পাল প্রমুখ।

এদের উদ্দোগেটা দেখে সংযুক্ত হয় আরো একাধিক যুবক এলাকার মানুষের আর্থিক সহায়তায় ” যার যা আছে তা নিয়ে আস, এই শ্লোগানে ১৫ দিনের কাজ মাত্র ৫ ঘন্টায় সম্পন্ন করায় এলাকায় ও একাধিক পেইজবুক ফেসে তোলপাড় সৃষ্টি হয়।

এই সার্বজনীন সামাজিক কাজে অংশ নেন সমাজপতি মুরব্বী সহ মা বোনেরা। বিশিষ্ট সমাজ সেবক ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর মু্হাম্মদ সওদাগর জানান তাদের অস্থায়ী সাঁকো নির্মানে প্রায় ৪০/৫০ হাজার টাকা খরচ হয়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন অনেক পরিশ্রমে নির্মিত এই সেতু প্রবল বর্ষার আগ পর্যন্ত টিকে থাকবে, তবে পাহাড়ি ঢল আসা মাত্রই নিমিষে অস্থিত্ব সহ বিলিন করে দেবে।এলাকার মানুষের ভরসা এই সাঁকো নির্মানে বাংলাদেশ সরকারের মনোনীত জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা বিশ্বে দ্বিতীয় মাদার তেরেসা প্রধানমন্ত্রীর একান্ত বিশ্বস্ত সাংসদ আলোকিত ব্যাক্তিত্ব জাতীয় পুরস্কার প্রাপ্ত রাউজানের অভিভাবক এবিএম ফজলে করিম চৌধুরীর বিকল্প নেই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla