1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ : আঞ্চলিক পর্বে চট্টগ্রাম চ্যাম্পিয়ন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ : আঞ্চলিক পর্বে চট্টগ্রাম চ্যাম্পিয়ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা দল। ২০ ডিসেম্বর সোমবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক পর্বের ফাইনালে হোম ম্যাচে চট্টগ্রাম প্রতিপক্ষ ফেনী জেলা দলের সাথে ১-১ গোলে ড্র করে। এর আগে ফেনীতে অনুষ্ঠিত এ্যাওয়ে ম্যাচে চট্টগ্রাম জেলা ১-০ গোলে ফেনী জেলাকে পরাজিত করেছিল। হোম এবং এ্যাওয়ে ম্যাচের ফলাফলে এগিয়ে থাকা চট্টগ্রাম আঞ্চলিক সেরা হওয়ার গৌরব অর্জন করে। আঞ্চলিক পর্বে শিরোপা জিততে ২০ ডিসেম্বর সোমবার ম্যাচটায় চট্টগ্রামের কেবল ড্র হলেই চলত। কিন্তু খেলার আগে থেকেই জয়ের জন্য মাঠে নামে গতকাল চট্টগ্রাম দল। শুরুতেই আক্রমণে এগিয়ে থাকা চট্টগ্রাম গোল পায়নি। খেলার তৃতীয় মিনিটেই চট্টগ্রামের বোরহানউদ্দিন গোলের সুযোগ পান। তার বাম পায়ের শট ফেনীর খেলোয়াড়দের গায়ে লেগে প্রতিহত হয়। ১৮ মিনিটে ফাহিমউদ্দিন সোহেলের কর্নার থেকে আকতারউদ্দিনের হেড মাঠের বাইরে যায়। তিন মিটি বাদেই ফেনী জেলা সুযোগ পায়। কিন্তু চট্টগ্রামের ডিফেন্স তা ক্লিয়ার করে। ৪১ মিনিটের সময় ফেনী ভালো একটি সুযোগ পায়। অফসাইড ভেবে চট্টগ্রামের ডিফেন্স বল ধরেনি। এই সুযোগটা নিতে পারেননি ফেনীর গাজী। তিনি বল বাইরে মেরে সুযোগ অপচয় করেন। পর মিনিটেই ফেনী অপ্রত্যাশিত গোল পেয়ে যায়। বল ক্লিয়ার করতে গিয়ে চট্টগ্রামের ডিফেন্ডার প্রকাশ দাশ নিজেদের জালে বল বল ঢুকিয়ে দেন। কিপার উত্তম বড়ুয়াও এ সময় জায়গায় ছিলেন না। ফলে আত্মঘাতি গোলে এগিয়ে যায় ফেনী জেলা দল (১-০)। প্রথমার্ধের শেষের দিকে ফেনীর অধিনায়ক কামরুল হাসান দুর্দান্ত শট নেন চট্টগ্রামের গোলমুখে। কিপার উত্তম ঘুষি মেরে প্রতিহত করেন তা। এক গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে চট্টগ্রাম কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করতে থাকে। শুরুতেই আক্রমনে উঠে তারা। গোলমুখে বোরহানউদ্দিনের বাড়ানো বলে এবার পা লাগাতে ব্যর্থ হন প্রথমে আমজাদ হোসেনন এবং পরে ফাহিমউদ্দিন সোহেল। বল বাইরে চলে যায়। ৫২ মিনিটে আমজাদ বক্সে বল নিজে না ধরে তা ছেড়ে দেন পেছনে কেউ আছেন ভেবে। তাতে করে সুযোগ নষ্ট হয় আরেকটা। ৬৮ মিনিটে বোরহানউদ্দিনের দেয়া বলে হেড নেন আকতারুজ্জামান। বল যায় বাইরে। অনেক সুযোগ নষ্ট করে গোল শোধে মরিয়া হয়ে উঠে চট্টগ্রাম। কিন্তু কোনভাবেই গোলের নাগাল পাচ্ছিলো না তারা। ইনজুরি টাইমে আবারো আক্রমণে উঠে চট্টগ্রাম দল। বল মাঠের বাইরে গেলে থ্রো পায় তারা। তা থেকে গোলমুখে লম্বা থ্রো করেন আকতার। এ সময় সেখানে কিছুটা জটলার সৃষ্টি হয়। বল পান আমিরুজ্জামান সাইমন। তার হেড জাল স্পর্শ করলে উল্লাসে ফেটে পড়ে চট্টগ্রাম দল আর তাদের সমর্থকরা (১-১)। ড্র করে খেলা শেষ হলেও হোম আর এ্যাওয়ে ম্যাচ মিলে শিরোপার আনন্দে মেতে উঠে চট্টগ্রাম দল। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ১০টি দল অংশ নেবে। সে দশটি দলের একটি হলো চট্টগ্রাম।

 খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এই সময় চট্টগ্রাম দলের ম্যানেজার সালাউদ্দিন জাহেদ, কোচ তৌহিদ, কো অর্ডিনেটর কাজী জসীম এবং সিজেকেএস-সিডিএফএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla