1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা আনোয়ারায় নির্বাচিত - পূর্ব বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা আনোয়ারায় নির্বাচিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৫২০ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪টিতেই কোনো প্রতিদ্বন্দ্বী নেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন ৪জন।

সোমবার (১৩ ডিসেম্বর) চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেলকে একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। এই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী তাঁর বাবা শামসুদ্দিন আহমদ চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

আফতাব ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাওয়া অন্য ৩ জন হলেন− বটতলী ইউনিয়নে অধ্যাপক এম এ মান্নান চৌধুরী , বৈরাগ ইউনিয়নের নোয়াব আলী ও বারখাইনে হাসনাইন জলিল শাকিল।

নির্বাচন অফিস সূত্র জানা যায়,  নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে ৩ ইউনিয়নে এই ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এদিকে  ইউনিয়ন পরিষদের  নির্বাচনে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন আরো নির্বাচিত হতে চলেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়,  বটতলী ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে বীণা প্রভা দে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে ওই ওয়ার্ডে রেহেনা আকতার ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া পরৈকোড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নুর নাহার বেগম এবং রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আবদুচ ছবুরের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁরা ভোট ছাড়াই জয়ী  হয়েছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla