1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশ দূষণ মুক্তের দাবিতে মানববন্ধন - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার,  বুকিং ৪ অক্টোবর থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম বন্যা কবলিতদের জন্য সাড়ে ৩ লাখ টাকার ঔষধ দিলেন চট্টগ্রামের হাজারী লেইনের ব্যবসায়ীরা Рейтинг найкращих легальних казино України на favbet скачать на телефон 2026 рік в онлайн-форматі. বোয়ালখালীর পোপাদিয়ায় গ্রাম পুলিশ’র উপর হামলা; থানায় ভুক্তভোগীর অভিযোগ চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে চট্টগ্রামে জুলাই হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী শফিক গ্রেপ্তার ঠান্ডা মিয়ার গরম কথা (৩৬০) চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম সমীপে খোন্দকার মিজবাহ উল আজীম নৌবাহিনী প্রধান হলেন

নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশ দূষণ মুক্তের দাবিতে মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৫০৩ বার পড়া হয়েছে

 

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ পৌর সভার ৭টিসহ জেলায় ১৯৬টি অবৈধ ইটভাটা বন্ধসহ
পরিবেশ দূষণ, নদী দখল, ও দূষণ মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার
দুপূরে সুশাসনের জন্যে নাগরিক (সুজন) নওগাঁ জেলা কমিটির আয়োজনে ঘন্টা
ব্যাপী এই কর্মসূচী পালন করা হয়েছে। সুজনের নওগাঁ কমিটির সভাপতি মোফাজ্জল
হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
শফিকুর রহমান মানু, গণমাধ্যমকর্মী ইনডিপেনডেন্ট টিভির নওগাঁ প্রতিনিধি
সাদেকুল ইসলাম, সময় টিভির নওগাঁ প্রতিনিধি এম আর রকি, জেলা প্রেসক্লাবের
সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, জেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম,
সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, জেলা নার্সারী মালিক সমিতির
সভাপতি মোস্তাক আহম্মেদসহ বিভিন্ন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তরা বলেন, জেলায় দীর্ঘ দিন থেকে ২০৩টি ইটভাটার মধ্যে পৌর সভার ৭টিসহ জেলায়
১৯৬টি অবৈধ ইটভাটা ভাবে চালু থাকায় পরিবেশ দূষিত করে আসছে। কিন্তু পরিবেশ
অধিদপ্তর ও জেলা প্রশাসকের কর্তারা রহস্যজনক ভাবে এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে
কোন ব্যবস্থা নেন না। দ্রæত অবৈধ ইটভাটা বন্ধ, পরিবেশ দূষণ, নদী দখল মুক্তসহ পরিবেশ
ধ্বংসকারি নওগাঁ জেলার কর্মকর্তা-কর্মচারিদের দ্রুত অপসারণের দাবি জানানো
হয়েছে। এ ছাড়া এ ব্যাপারে নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মকবুল
হোসেন জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ আইনানুগ
ব্যবস্থা গ্রহণের জন্যে গত ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত জেলা প্রশাসকের
কাছে ৩টি পত্র পাঠানো হয়েছে। জেলা প্রশাসন যদি এরপরও কোন ব্যবস্থা গ্রহণ না
করে তাহলে তাদের কিছু করার নেই। নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন,
আমারতো বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে থাকি। পরিবেশের ক্ষতি হলে পরিবেশের
কর্মকর্তারা নিজেরাই ইট ভাটাসহ যে কোন দোষণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে
পারেন। তারপরও পরিবেশের কোন ক্ষতি হলে দ্রুত বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla