1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামের ২৭ ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন যারা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামের ২৭ ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন যারা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৫১১ বার পড়া হয়েছে

চতুর্থ ধাপে বৃহত্তর চট্টগ্রামে পটিয়া, কর্ণফুলী, লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার ২৩ নভেম্বর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এই ইউনিয়নগুলোতে চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেয়।

কর্ণফুলী উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে শিকলবাহায় আব্দুল করিম, চরলক্ষ্যায় মোহাম্মদ সোলায়মান, বড়উঠানে মোহাম্মদ দিদারুল আলম ও জুলধা ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন হাজী মুহাম্মদ নুরুল হক।

পটিয়া উপজেলার ভাটিখাইনে মো. বখতিয়ার, বড়লিয়ায় শাহীনুল ইসলাম সানু, কেলিশহরে সরোজ কান্তি সেন, দক্ষিণ ভূর্ষিতে মোহাম্মদ সেলিম, কচুয়াই এস এম ইনজামুল হক, ছনহরায় মো. সামশুল আলম, শোভনদন্ডীতে এহছানুল হক, ধলঘাটে রনবীর ঘোষ, হাইদগাঁওয়ে মুহাম্মদ ফয়সাল, খরনায় মো. মাহাবুবর রহমান, হাবিলাসদ্বীপে মো. ফৌজুল কবির, কুসুমপুরায় মুহাম্মদ ইব্রাহিম, জিরিতে মোহাম্মদ আমিনুল ইসলাম খান, কাশিয়াইশে আবুল কাসেম, আশিয়ায় মোহাম্মদ হাশেম, জঙ্গলখাইনে মো. গাজী ইদ্রিস ও কোলাগাঁও ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আহমদ নুর।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত দলীয় চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষা থাকায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের ভোটের তারিখ তিনদিন পিছিয়ে  ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla