1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া - পূর্ব বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

রাজাপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪৫৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদরের বাইপাসমোড় সংলগ্ন বিএনপি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র আহ্বায়ক তালুকদার এড্যাভোকেট আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আবদুল হক নান্টু, মো. মনিরুজ্জামান লাভলু, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মো. নাসিম উদ্দিন আকন, সদস্য অধ্যক্ষ মো. হেমায়েত উদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সভাপতি মো. জাকারিয়া সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রতন দেবনাথা, উপজেলা মহিলাদলের আহ্বায়ক নাজনিন নাহার পুতুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল-ইমরান কিরন। আলোচনা শেষে মাওলানা মো. আমিনুল ইসলাম নেছারী দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla