1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
লামায় বন্যহাতির আক্রমণে নারী শ্রমিক নিহত - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

লামায় বন্যহাতির আক্রমণে নারী শ্রমিক নিহত

  মোঃ কামরুজ্জামান 
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪৯৪ বার পড়া হয়েছে

 

লামা (বান্দরবান) সংবাদদাতা

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে হাজেরা বেগম (৪৬) নামের এক নারী রাবার শ্রমিক নিহত হয়েছেন।আজ বুধবার সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী গরুরলোড়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম গরুরলোড়াপাড়ার বাসিন্দা মো. নুরুল আলমের স্ত্রী।

সূত্র জানায়, প্রতিদিনের মত বুধবার সকাল ৭টার দিকে হাজেরা বেগম বাড়ীর পাশে মোস্তফা রাবার বাগানে কাজ করতে যাওয়ার পথে হাতির দল আক্রমণ করলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলার একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষনা করেন।

এছাড়া হাতির দল স্থানীয় ফারুকের খামার বাড়ী ভাংচুর এবং কৃষক আমির আলীর সৃজিত ফসলের ব্যাপক ক্ষতিসাধন করে।

বন্যহাতির আক্রমনে হাজেরা বেগমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, এখনো হাতিগুলো এলাকায় অবস্থান করায় লোকজন এখন চরম আতঙ্কে রয়েছেন। আবারও যে কোন মুহুর্তে তান্ডব চালিয়ে জান- মালের ক্ষতিসাধন করতে পারে। প্রসঙ্গত: বিগত কয়েকমাস ধরে বন্যহাতি লামা-আলীকদমের বিভিন্ন জনপদে হামলা করে। এত কয়েকজনের প্রাণহানী হয়, একই সাথে কৃষি ফসল ও বাড়িঘরে ব্যাপক ক্ষতি করে চলছে।

মানুষের নানান আগ্রাসনের কারণে সম্প্রতি হাতির পাল খাদ্য সংকটে পড়ে। পাহাড়ে হাতির অনুকুল পরিবেশ নেই ও সরকারের অভয়ারণ্য কর্তৃপক্ষ এদিকে নজর দিচ্ছেন না বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, হাতি দ্বারা নিহত হাজেরা বেগমের পরিবার ও ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla