1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আড়াইহাজারে সুতার মিল থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আড়াইহাজারে সুতার মিল থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার খলিলুর রহমানের প্রার্থী ঘোষণা রবিউল আউয়াল মাসে ১২দিন ব্যাপী মানবিক শিক্ষায় মুসল্লিদের উজ্জীবিত করছে নয়নজান জামে মসজিদ কমিটি চন্দনপুরা এক্সেস রোডের মুখে যানজট, বেপরোয়া অটোরিকশা চলাচলে জনদুর্ভোগ প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে হঠাৎ আগুন চট্টগ্রামে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণ বার্ষিকীতে স্মরণসভা চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড

আড়াইহাজারে সুতার মিল থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সুতার মিল থেকে তানিম (৩০) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় আব্বাস চেয়ারম্যানের সুতার মিলে এ ঘটনা ঘটে।

নিহত তানিম চট্টগ্রামের পটিয়া থানার খন্দকারবাড়ি এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ওই সুতার মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মিলের ভেতরে একটি আড়ার সঙ্গে রশি দিয়ে তানিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন ও সহকর্মীরা। পরে তারা বিষয়টি আড়াইহাজার থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, তানিমের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla