1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নৌকা প্রতীকের জন্য অপকর্মকারীদের নাম কেন্দ্রে পাঠালে ব্যবস্থা - কাদের - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নৌকা প্রতীকের জন্য অপকর্মকারীদের নাম কেন্দ্রে পাঠালে ব্যবস্থা – কাদের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৪৯১ বার পড়া হয়েছে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী কর্মীদের নাম বাদ দিয়ে অপকর্মকারীদের নাম কেন্দ্রে পাঠালে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, যারা দলের প্রার্থীদের বিরুদ্ধে কাজ করছেন এবং বিদ্রোহী প্রার্থীদের উসকানি দিচ্ছেন তাদের তালিকা তৈরি হচ্ছে, সময় হলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুধবার ১৭ নভেম্বর দুপুরে নাটোর জেলার সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ হুঁশিয়ারি দেন।

দলের আদর্শকে বিসর্জন না দেওয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, যে কোন পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন কোন কাজ করা যাবে না যাতে সরকারের উন্নয়ন ম্লান হয়ে যায়।

বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাই এই বর্ণচোরা বিএনপির অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দেশের ১৭ কোটি মানুষের জীবন ও নিরাপত্তা বিএনপির হাতে নিরাপদ নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে এদেশ আবারও রক্তের বন্যা বইয়ে দেবে, বাংলাদেশ আবারও দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

ওবায়দুল কাদের বলেন, সরকার ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে প্রচুর বিনিয়োগ করা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে চলছে পরিকল্পিত মিথ্যাচার।

তিনি বলেন, যারা এসব অপচেষ্টা চালাচ্ছে তারা সফল হবে না, তবুও আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের দলের সকল মতভেদ ভুলে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আহবান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাটোর জেলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকারে আছে বলেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান এবং সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla