1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এক হাজার গান লিখে যেতে চাই- এম এ আলম শুভ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

এক হাজার গান লিখে যেতে চাই- এম এ আলম শুভ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৫০৩ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক
বর্তমান সময়ের  জনপ্রিয় ও ব্যস্ততম গীতিকার এম এ আলম শুভ। বর্তমানে তিনি নাটকের গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার লেখা অনেকগুলো গান ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে যার মধ্যে ‘তোমার অভাবে, দুজন হেরে যাই, হৃদয়ের আয়না, ভুল শেষে ভালোবেসে’ অন্যতম। শ্রোতারা তার লেখা গান গুলো বেশ ভালোই গ্রহণ করছেন৷ তার লেখা বই ‘নদীপাড়ের প্রেম’ ও ‘বেদনার জ্যামিতি’ বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে।
সম্প্রতি তার লেখা ১২৫ টির বেশি গান প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে। যেগুলোতে কণ্ঠ দিয়েছিলেন শহিদ, ইলিয়াস, কোনাল, কনা, আভরাল সাহির মাহতিম সাকিব, পারশা, আজাদ রাহী, পাবেল, সায়েরা রেজা, ফারাবী, সন্দীপন মুখার্জী সহ অনেক জনপ্রিয় শিল্পীরা। তার  আরও ৩০ টির মতো গান এখনো অপ্রকাশিত রয়েছে৷ তিনি তার ফেসবুক স্টাটাসে জানান ‘এক হাজার গান লিখে যেতে চাই’৷
তিনি জানান- নতুন অনেক নাটকের জন্য গান লিখেছেন তিনি৷ সলো গানও লিখেছেন অনেক যেগুলো প্রকাশ পাবে খুব সামনে। সম্প্রতি তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন সা র গা মা পা খ্যাত রাহুল দত্ত, যৌথ কণ্ঠে ছিলেন বাংলাদেশের অন্যতম শিল্পী খেয়া। এছাড়াও অবন্তী সিথী, আভরাল সাহির, সাফেন সহ অনেকে কণ্ঠ দিয়েছেন বিভিন্ন নাটকের গানে৷ সবকটি গানের সুর ও সংগীত করেছেন এই সময়ের ব্যস্ততম সংগীত পরিচালক আভরাল সাহির৷
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla