1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সকাল থেকে বন্ধ বাস-পণ্য ও গণপরিবহনে বিশৃংখলা,ভোগান্তিতে মানুষ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সকাল থেকে বন্ধ বাস-পণ্য ও গণপরিবহনে বিশৃংখলা,ভোগান্তিতে মানুষ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৫৭ বার পড়া হয়েছে

  ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে বাস-ট্রাক ও ডিজেল চালিত গণ পরিবহণ চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। ফলে আজ সকাল ৬টা থেকে সারা দেশে বন্ধ রয়েছে বাস চলাচল। একইভাবে সারা দেশে পণ্য পরিবহনও বন্ধ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তেলের দাম বৃদ্ধিতে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার থেকে বগুড়ায় যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় বাস মালিকরা। বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এই ঘোষণা দেন।

আমিনুল ইসলাম বলেন, এটি আমাদের অস্তিত্বের লড়াই। জ্বালানি তেলের যে অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে, তাতে বাস চালানো কঠিন হবে। লোকসান দিয়ে ব্যবসা করা সম্ভব না। তাই শুক্রবার সকালে বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল চারমাথায় গিয়ে দেখা গেছে টার্মিনাল থেকে কোন বাস বা ট্রাক চলাচল করছেনা। বগুড়ার উত্তরাংশের রংপুর বিভাগের কোন বাস ট্রাক বগুড়ায় আসেনি। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

এদিকে চট্টগ্রামে হঠাৎ করে উঠা নামা ১০ টাকায়  গণপরিবহণ চলছে। আগে ছিল উঠানামা ৫ টাকা। বহদ্দারহাট টু কর্ণফুলী ব্রীজ রোডে এই দৃশ্য দেখা গেছে।  শহর ও দেশজুড়েই পরিবহণে আজ বিশৃৃংখলা চলছে  বলে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla