1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পদ-পদবী বিক্রিকারীদের স্থান দক্ষিণ জেলা আ’লীগে হবে না - এসএম আবুল কালাম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পদ-পদবী বিক্রিকারীদের স্থান দক্ষিণ জেলা আ’লীগে হবে না – এসএম আবুল কালাম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৫৬৩ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক রাষ্টদূত এসএম আবুল কালাম বলেছেন, রাজনৈতিক পদ-পদবী বিক্রিকারীদের স্থান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগে হবে না। শনিবার (২৩ অক্টোবর) বিকেলে রমনী মোহন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে আয়োজিত শোক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। তিনি বলেন, ১৯৭৫ সালে ১৪ আগস্ট আর ১৫ আগস্টের মধ্যে বিশাল তফাৎ দেখা গিয়েছিলো আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। ৭৫ পরবর্তী দুঃসময়ে যারা আওয়ামী লীগকে বুকে আগলে রেখে সুসংগঠিত করে গেছেন তাদের অবশ্যই স্মরণ করতে হবে। যারা টাকার বিনিময়ে পদ-পদবী কিনছেন তাদের বয়কট করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। ত্যাগী নেতাদের মূল্যায়ন করলেই ত্যাগী কর্মী সৃষ্টি হবে। শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকনের সঞ্চালনায় ও সভাপতি রতন চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীপুর-খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, আমুচিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাংবাদিক সেকান্দর আলম বাবর, যুবলীগ নেতা মো. সেলিম উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন যুবলীগ নেতা মো.ইউছুফ, আওয়ামী লীগ নেতা এমএস আলম, ইউছুপ মাষ্টার, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বকুল, কলেজ ছাত্রলীগ নেতা এসএম কাজেম ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউনুছ আজম খোকন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla