1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় ১০ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও পরিবার পাচ্ছেন ‘বীর নিবাস’ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় ১০ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও পরিবার পাচ্ছেন ‘বীর নিবাস’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে

  আনোয়ারা প্রতিনিধি

   বাঙ্গালীর  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের স্বপ্নের বাড়ি বীর নিবাসের জন্য আনোয়ারায়  মনোনীত হয়েছেন ১০ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার।  প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর বীর নিবাস প্রকল্প বাস্তবায়ন করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

জানা যায়,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৩০ হাজার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, তাদের বিধবা স্ত্রী ও সন্তানদের বীর নিবাস নামের ঘর উপহার হিসেবে প্রদানের সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় আনোয়ারায়ও এ প্রকল্পের আওতায় ১০ টি ঘর বরাদ্দ পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া অসচছল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা হলেন রায়পুর ইউনিয়নের মোহাম্মদ ইউছুপ,  বারশত ইউনিয়নের গুন্‌দ্বীপ গ্রামের মরহুম হাবিলদার মদন আলীর পরিবারের ছেনোয়ারা বেগম, বটতলী ইউনিয়নের নুর কাসেম, বরুমচড়া ইউনিয়নের এস.এম.নুরুল আমিন, আবদুল হক, বারখাইন ইউনিয়নের মরহুম নুরুল আমিনের পরিবারের আনোয়ারা বেগম, আনোয়ারা সদর ইউনিয়নে প্রণব কুমার সেন, পরৈকোড়া ইউনিয়নের মরহুম বদিউল আলমের পরিবারের মো.আক্তার উদ্দীন, মরহুম কাজী মো.ইউছুফের পরিবারের মমতাজ বেগম ও হাইলধর ইউনিয়নের আবদুল মান্নান।

৬৩৫ বর্গ ফুটের সমপরিমান জমিতে বীর নিবাস নামের প্রধানমন্ত্রীর উপহারের এ ঘর তৈরী করা হবে। প্রতি ঘরে থাকবে দুটি শয়ন কক্ষ, ১টি ডাইনিং, ১টি ড্রইং, ১টি রান্নাঘর ও দুটি বাথরুম। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৩ লক্ষ ৪৩ হাজার ৬১৮ টাকা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla