1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন’র পরিচালক হলেন মিজান - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন’র পরিচালক হলেন মিজান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৫১৯ বার পড়া হয়েছে
 বোয়ালখালী প্রতিনিধি  
 চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান, বোয়ালখালী উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর শাহজাদা এস এম মিজানুর রহমান চট্টগ্রাম ৬ (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) এর বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। গত (১৮ অক্টোবর) সোমবার নির্বাচন কমিটি ২০২১ এর সভাপতি ও ঢাকার বিভাগীয় সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত একপত্রে এই তথ্য জানানো হয়। প্রসঙ্গত, ২৯ শে অক্টোবর বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান এর পরিচালক পদে বান্দরবান ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান সাবেক পরিচালক সুচিত্রা তঞ্চঁঙ্গ্যা, পানছড়ি ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান রায়হান আহমেদ মনোনয়ন পত্র জমা দেন। গত (১৭ অক্টোবর) রোববার প্রত্যাহারের শেষ দিনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম মিজানুর রহমানকে সমর্থন করে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। উক্ত নিবার্চনে চেয়ারম্যান পদে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজীম আনার, সাবেক চেয়ারম্যান বিপ্লব মাহমুদ উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ন কবির, যুবনেতা আবদুর রউফ শাহীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট দশটি নির্বাচনী এলাকা পরিচালক পদে ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে নির্বাচনী এলাকা ৬ (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) শাহজাদা এস এম মিজানুর রহমান এবং নির্বাচনী এলাকা ১০ (ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর) মোঃ মনিরুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla