1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নবাবগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত  - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নবাবগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪৬৮ বার পড়া হয়েছে
অলিউর রহমান মেরাজ
 দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ল্যাম্ব হেলথ ও সিডার ফান্ড এর সহযোগিতায়, ল্যাম্ব- এ্যাডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন ও চার্চ এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন এর বাস্তবায়নে “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস” উদযাপন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ল্যাম্ব এর সার্বিক সহযোগিতায়  নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শাহজান আলী।
উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার- ডাঃ মোঃ শাহ্জাহান আলী বলেন, “ জনগোষ্ঠীর বিরাট অংশ ভ্রান্ত ধারণা, কুসংস্কার ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সেজন্য আত্মহত্যার হার কমানো ক্ষেত্রে কাউন্সিলিং সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নিজ পরিবার, সমাজে হতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
এছাড়াও ল্যাম্ব- প্রজেক্ট ম্যানেজার, উৎপল মিন্জ বলেন, “অধিকাংশ কিশোর-কিশোরী বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক অবহেলা ও বৈষম্যের শিকার, তারা বিভিন্নভাবে মানসিক রোগে আক্রান্ত। এর প্রধান কারণ মানসিক স্বাস্থ্য ও রোগ ও এর চিকিৎসার প্রতি জনগণের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। সেজন্য কমিউনিটি পর্যায়ে কাউন্সিলিং সেবা প্রচলন করা অতীব জরুরী”।
 এসময় উপস্থত ছিলেন উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে কর্মরত ডাক্টার ও কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টেকনিক্যাল অর্ডিনেটর, ল্যাম্ব-এসিটি প্রজেক্ট মোঃ গোলাম মোস্তফা এছাড়াও  উপজেলা, এফডব্লিসি ও কমিউনিটি ক্লিনিক- এর স্বাস্থ্যকর্মীবৃন্দ, চেয়ারম্যানগণ, প্রজেক্ট স্টাফ ও সমাজের অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla