1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে মফিজুর রহমান মাষ্টারের ইন্তেকাল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বোয়ালখালীতে মফিজুর রহমান মাষ্টারের ইন্তেকাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৫৩১ বার পড়া হয়েছে
বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান প্রকাশ মফিজ মাষ্টার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মফিজ মাষ্টারের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তাঁর ছাত্র, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেন। এ ছাড়াও শোক প্রকাশ করেন ৬নং পোপাদিয়া ইউনিয়ন চেয়ারম্যান এস এম জসিম, সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়েয় প্রধান শিক্ষক সৈয়দ মুহাম্মদ জামানুল ইসলাম, এ নুর ব্লসম স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক সেকান্দর আলম বাবর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সদস্য শাহজাদা সৈয়দ শামসুল আবেদীন তারেক, মুহাম্মদ মুরশেদ আলম মানিক মাইজভাণ্ডারী প্রমুখ।
আজ রোববার এশারের নামাজের পর সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানান নিহতের ছেলে মিজানুর রহমান। উল্লেখ্য, মফিজুর রহমান মাষ্টার ১ জুন ১৯৭৮ইং হতে ৩০ জুন ২০১৬ইং পর্যন্ত দীর্ঘদিন সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করে। এ ছাড়াও তিনি বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla