1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীর মেধস আশ্রমে যজ্ঞ পণ্ড করায় পূজা পরিষদের নিন্দা - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

বোয়ালখালীর মেধস আশ্রমে যজ্ঞ পণ্ড করায় পূজা পরিষদের নিন্দা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৮৯ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গার মেধস মুনির আশ্রমে শুভ মহালয়ার দিন অনুষ্ঠিত চন্ডী যজ্ঞ পণ্ড করার প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। আজ শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে বোয়ালখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় নেতৃবৃন্দরা এ নিন্দা প্রকাশ করেছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝুন্টু চৌধুরী বলেন, যজ্ঞ শুরু করা হলে দৈব্য, প্রাকৃতিক, মানব ও দানব সৃষ্ট কোনো বাধায় যজ্ঞানুষ্ঠান বন্ধ করার নিয়ম নেই। আদিকাল থেকেই শাস্ত্রমতে এ যজ্ঞের প্রচলন রয়েছে। মেধস আশ্রমে সেই মতে প্রতি বছরের ন্যায় গত ৬ অক্টোবর শুভ মহালয়ার দিন চন্ডী পূজা ও যজ্ঞের আয়োজন চলছিল। যজ্ঞে সৃষ্ট ধোয়ার কারণে হিন্দু নামধারী কয়েকজন ব্যক্তি সনাতনীদের হৃদয়ে আঘাত দিয়ে সেই যজ্ঞে পানি ঢেলে দিয়ে তা পণ্ড করে দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছি। তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আসুরিক চিত্তের মানুষ যারা তাদের ধূপের গন্ধ সহ্য হয় না । তাদের বয়কট করুন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, শ্যামল বিশ্বাস, অধীর দে, শ্যামা প্রসাদ দাশগুপ্ত, এডভোকেট প্রবাল শীল, শ্রীবাস বিশ্বাস, বিশু ঘোষ, দুলাল বিশ্বাস, কাজল চৌধুরী, দীপেন দে, বিউটি চৌধুরী, দীপ্তি মল্লিক, সৌরভ দাশ রণি, রুমা নাথ, চম্পক চক্রবর্তী, বাবলী ঘোষ ও রণি চক্রবর্তী প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla