1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে দুর্বত্তদের এ্যালোপাথারী কোপে ইউপি সদস্যর মা নিহত, বাবা গুরতর আহত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে দুর্বত্তদের এ্যালোপাথারী কোপে ইউপি সদস্যর মা নিহত, বাবা গুরতর আহত

মো. নাঈম
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৪৪৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঠালিয়ার পূর্ব পাটিখালঘাটা গ্রামে দুর্বত্তদের রামদার এ্যলোপাথারী কোপে স্ত্রী হাসিনা বেগম (৫০) নিহত ও স্বামী মোঃ জামাল জমাদ্দার গুরতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে (২.৩০ মিনিট) উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পূর্ব পাটিখালঘাটা গ্রামের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিপন জমাদ্দারের বাড়ীতে এ ঘটনা ঘটে। ১৪/১৫ জনের দুর্বত্তদের একটি দল মেম্বর রিপনের ঘরে সিধ কেটে প্রবেশ করে তার ঘুমান্ত মা হাসিনা বেগম ও পিতা জামাল জমাদ্দারকে রামদা দিয়ে এ্যলোপাথারী ভাবে কুপিয়ে গুরতর আহত করে। দুর্বত্তদের হামলায় হাসিনার বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিতা জামাল জমাদ্দারকে গুরতর আহত অবস্থায় প্রথমে কাঠালিয়ার (আমুয়া) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে রাতেই তাকে উন্নত

চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ইউপি সদস্য রিপন জমাদ্দার জানান, আমার প্রতিপক্ষরা আমাকে হত্যার উদ্দেশ্যে সিধ কেটে ঘরে ঢোকে। আমি রাতে অন্য বাড়ীতে থাকায় সন্ত্রাশীরা আমাকে না পেয়ে মাকে হত্যা করে এবং বাবাকে কুপিয়ে গুরতর আহত করে। আজ ০৮ অক্টোবর শুক্রবার সকালে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রয়সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে থানায় নিয়ে আসেন। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয় কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রয় জানান, আমরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি, প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla