1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শুরু হলো শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২১ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শুরু হলো শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২১

নয়ন শীল
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪৮৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২১। বুধবার ৬ অক্টোবর ২১ ইং বিকাল ৩ টায় এ উপলক্ষে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব সাইফ পাওয়ারটেক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন। ১৯৭৫ এর ১৫ আগস্ট ঘাতকগোষ্ঠীর হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নির্মম ভাবে নিহত হওয়া বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এবং আগামী ১৮ অক্টোবর তার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার উদ্যোগে সাইফ পাওয়ার টেকের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে চট্টগ্রাম মহানগরীর স্কুল সমূহ থেকে বাছাইকৃত সেরা ৩২ টি স্কুল টিম । উদ্বোধনী দিনে মোট দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দামপাড়া এসএএফ মাঠে অনুষ্ঠিত খেলায় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে সেন্ট্রাল পাবলিক স্কুল। দামপাড়া পিওএম মাঠে দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল ৭-০ গোলে পরাজিত করে খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়কে। পুরো টুর্নামেন্টে মোট চারটি ভেন্যুতে ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৮ অক্টোবর ২১ ইং শেখ রাসেলের জন্মবার্ষিকীতে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর, শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও উপ- পুলিশ কমিশনার (বন্দর) এস এম মেহেদী হাসান, বিপিএম(বার), পিপিএম (বার) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও খেলোয়াড়বৃন্দ এবং চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla