1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পূজা মন্ডপে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না - এএসপি তারিক - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

পূজা মন্ডপে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না – এএসপি তারিক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৯৬ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি

অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান বলেছেন, পূজা মন্ডপে কোনো ধরণের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। মাদক, ইভটিজিং রোধে পুলিশের কঠোর নজরদারি থাকবে। এ ক্ষেত্রে কোনো ধরণের অনুরোধ শোনা হবে না বলেও জানান তিনি। আজ সোমবার (৪ অক্টোবর) বিকেলে বোয়ালখালী থানা প্রাঙ্গনে আয়োজিত আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী থানা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার আহ্বায়ক সুনীল চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, শাকপুরা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এসএম জসিম, শ্রীপুর-খরণন্দ্বীপ ইউপি চেয়ারম্যান মো. মোকারম, আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে, আহলা কড়লডেঙ্গা ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান ও কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম স্বাগত বক্তব্যে জানিয়েছেন, বোয়ালখালীতে এবার ১২৮টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮৬টি সার্বজনীন ও ৪২টি ব্যক্তিগত পূজা মন্ডপ রয়েছে। মন্ডপগুলোকে সাধারণ, গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ চিহ্নিত করে পুলিশি নিরাপত্তা জোরদার করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla