1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফেনীর রাজাঝির দিঘীতে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডাবাজি ,পুলিশের অভিযান - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

ফেনীর রাজাঝির দিঘীতে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডাবাজি ,পুলিশের অভিযান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে
 কামরুল হাসান নিরব ফেনী থেকে
ফেনীতে স্কুল-কলেজের ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের আড্ডা বন্ধে অভিযান চালিয়েছে পুলিশ। রবিবার (৩ অক্টোবর) দুপুরে ফেনী মডেল থানা পুলিশের একটি টিম শহরের রাজাঝির দীঘির পাড়ে অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে। যদিও পরে তাদের সবাইকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের একটি অংশ ওই দীঘির পাড়ে আড্ডা জমায়। সহপাঠী বন্ধু -বান্ধবীদের সাথে ঘোরাফেরা করে। আড্ডারত থাকাকালীন গল্প-গুজবের পাশাপাশি ধূমপানে জড়িয়ে পড়ছে। এসব কর্মকাণ্ড দেখে পথচারীদের অনেকেই বিরক্তি প্রকাশ করলেও সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডের বিষয়টি চিন্তা করে কেউ প্রতিবাদ করে না। তবে,পুলিশ দেখলে এসব শিক্ষার্থীরা দীঘির পাড় থেকে সরে পড়ে। পুলিশ চলে যাওয়ার পর পুনরায় আড্ডায় বসে যায়। ফেনী মডেল থানার এসআই মো. সিরাজুল ইসলাম জানান, এসব শিক্ষার্থীরা আমাদের ভাই-বোন ও সন্তানের মতো। স্কুল কলেজ চলাকালীন আড্ডা না দেয়ার জন্য পুলিশ তাদেরকে তাড়া করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা জানান স্কুল কলেজ ফাঁকি দিয়ে শহরের কিছু জায়গায় বসে শিক্ষার্থীরা আড্ডা দিয়ে বিপথগামী না হয় সেজন্য এই নজরদারীর ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla