1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদব আটক - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদব আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৪৬৯ বার পড়া হয়েছে

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কন্যা ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে উত্তর প্রদেশ পুলিশ। আজ  সোমবার (৪ অক্টোবর) সকালে রাজ্যের লখিমপুর খিরিতে চার কৃষককে ‘হত্যা’র প্রতিবাদে এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে যাচ্ছিলেন তিনিসহ দলের অন্য নেতারা। এ সময় এই নেত্রীকে আটক করেছে রাজ্য পুলিশ।

খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সফরের বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন এলাকার কৃষকরা। অভিযোগ উঠেছে, এ সময় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি (গাড়িটিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে ছিল বলে অভিযোগ) দুই কৃষককে পিষে মেরে ফেলেছে। খবরটি ছড়িয়ে পড়ার পরই উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ে।

লখিমপুর খিরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, সহিংসতায় চার কৃষকসহ মোট আট জন মারা গেছেন। এদিকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র দাবি করেছেন, তার ছেলে কনভয়ে ছিল না, আর যদি থাকতো তাহলে কৃষকরা তাকে পিটিয়ে মেরে ফেলতো। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, লখিমপুরের ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলেসহ উত্তর প্রদেশের কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla