1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৪৩০ বার পড়া হয়েছে

 ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি  টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম স্কাই নিউজ।

টিউলিপ সিদ্দিক জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৃহস্পতিবার সকালে তার গাড়িটি কে বা কারা ভাঙচুর করেছে।

টিউলিপ সিদ্দিক এমপি আরও জানান, গাড়ির জানালা ভাঙচুর করলেও কোনো কিছু গাড়ি থেকে চুরি যায়নি। তিনি জানান, দুর্বৃত্তরা গাড়ির ছাদে একটি বার্তা লিখে রেখে গেছে। যা লেখা হয়েছে তাতে পরিষ্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি পরিকল্পিত হামলা।

তবে এরকম হেনস্থা করে তাকে তার দায়িত্ব থেকে সরানো যাবে না উল্লেখ করে টিউলিপ জানিয়েছেন, তিনি তার কাজ করে যাবেন।

তিনি আরও জানান, এই ঘটনার পর লেবার পার্টির শীর্ষ নেতারা তাকে ফোন করেছিলেন। সেই সঙ্গে হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলি ফোন করে উদ্বেগ প্রকাশ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla