1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
খেলাধুলা মানুষের শরীরর ও মনকে সজীব রাখে,পার্থ ত্রিপুরা জুয়েল - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

খেলাধুলা মানুষের শরীরর ও মনকে সজীব রাখে,পার্থ ত্রিপুরা জুয়েল

মিঠুন সাহা
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৩ বার পড়া হয়েছে

পানছড়ি প্রতিনিধি

খেলাধুলা মানুষের শরীরকে ও মনকে সজীব রাখে।শিক্ষার্থীরা খেলাধুলায় থাকলে অপরাধ প্রবণতার দিকে ধাবিত হয় না।পানছড়ি ফুটবল একাডেমি বাচ্চাদের ক্রীড়া মুখী করে তুলছে।তাদের কার্যক্রম আমি দেখি এবং খবর রাখি।ভবিষ্যতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে বলে মুঠোফোনে তিনি জানান।

খাগড়াছড়ি পানছড়িতে ফুটবল একাডেমিকে আটটি ফুটবল উপহার দেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল।

সোমবার ২০ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েলের পক্ষে একাডেমির প্রধান প্রশিক্ষক ক্যাপ্রুচাই মারমার নিকট এই আটটি ফুটবল তুলে দেন পানছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেল।

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজল দে, উপজেলা মৎসজীবীলীগের আহবায়ক অরুণ শীল সহ প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla