1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সিআরবিতে নয় আইস ফ্যাক্টরি রোডে রেলওয়ের দখলকৃত জায়গায় হোক ইউনাইটেড হাসপাতাল - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

সিআরবিতে নয় আইস ফ্যাক্টরি রোডে রেলওয়ের দখলকৃত জায়গায় হোক ইউনাইটেড হাসপাতাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ বার পড়া হয়েছে

 মাহতাব উদ্দিন চৌধুরী

নগরীর আইস ফ্যাক্টরি রোডে অবৈধভাবে দখলকৃত রেলওয়ের জায়গায় করা মার্কেট এবং মাদারবাড়ি রেলওয়ে কলোনি পর্যন্ত বিশাল জায়গা অবৈধ দখলদারদের দখলে।যেখানে বড় মানের পাঁচটি ইউনাইটেড হাসপাতাল করা সম্ভব । আইস ফ্যাক্টরি রোডে রেলের এক মাফিয়া ডন অবৈধভাবে মার্কেট নির্মাণ করে শতকোটি টাকা লোপাট করে। পাশাপাশি মাদারবাড়ি রেলওয়ে কলোনি পর্যন্ত দখলে রাখার জন্য কেজি স্কুল , মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে দখল করে আছে প্রায় অর্ধ শতাধিক একর জায়গা ।রেলওয়ের কর্মকর্তাদের যোগসাজশে রেলওয়ের শত শত একর জায়গা বিভিন্ন ভাবে দখল করে আছে প্রভাবশালী ব্যক্তিরা। রেলওয়ের কর্মকর্তারা ওইসব জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ না করে চট্টগ্রামের হৃদপিণ্ড খ্যাত সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল করার জন্য উঠে পড়ে লেগেছে । চট্টগ্রামবাসীর দাবি সিআরবিতে নয় আইস ফ্যাক্টরি রোড এবং মাদার বাড়িস্থ রেলওয়ে কলোনি থেকে অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করে ইউনাইটেড হাসপাতাল বা স্বনামধন্য প্রতিষ্ঠানকে দিয়ে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণ করা হোক। চট্টগ্রামবাসীর প্রাণের দাবি সিআরবিতে কোন বেসরকারি হাসপাতাল করা যাবে না, সবুজ পরিবেশ নষ্ট করা যাবে না । মাস্টারদা সূর্যসেন এবং বীরকন্যা প্রীতিলতার বীর চট্টলা প্রতিবাদের মাধ্যমে জানিয়ে দিয়েছে সিআরবিতে যেকোনো মূল্যে হাসপাতাল নির্মাণ প্রতিরোধ করা হবে । যদিও বা চট্টগ্রামের কিছু নেতা সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল করতে বদ্ধপরিকর । চট্টগ্রাম বাসী চাই ইউনাইটেড হসপিটাল এর মতো বড় হসপিটাল গুলো চট্টগ্রামে আসুক। ব্যায়বহুল হলেও চট্টগ্রামবাসী উন্নতমানের চিকিৎসা সুবিধা পাবে । উন্নত চিকিৎসার জন্য যারা ঢাকা যাচ্ছে তারা চট্টগ্রামে ইউনাইটেড হসপিটাল, ইমপেরিয়াল হসপিটাল বা এভারকেয়ারের মত হাসপাতালগুলোতে উন্নত মানের চিকিৎসা নিচ্ছে-নিবে । আইস ফ্যাক্টরি রোড এর মোড থেকে মাদারবাড়ি রেলওয়ে কলোনি পর্যন্ত রেলওয়ে জায়গাটি লাগোয়া।চট্টগ্রামের বিখ্যাত নিউ মার্কেট এর আশেপাশে এই এলাকাটি । এখানে হাসপাতাল করা হলে তিনটি রাস্তা পাবে ইউনাইটেড হাসপাতাল । যার কারণে যানজটমুক্ত এবং নিরিবিলি পরিবেশে চিকিৎসা সেবা সম্ভব । চট্টগ্রামবাসীর দাবি সিআরবিতে নয় আইস ফ্যাক্টরি রোডে হোক ইউনাইটেড হাসপাতাল ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla